ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের আশা ক্ষণিকের জন্য ফিরিয়েছিলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তবে ততক্ষণে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমতায় ফেরার মতো আর সময় মেলেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের যাত্রাও থেমে যায় শেষ ষোলোতেই। হতাশার এই রাতে বিদায়ের বেদনার পাশাপাশি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লেখালেন সান্তোসের এই তারকা।
রোববার রাতে নিউ জার্সিতে নরওয়ের কাছে ব্রাজিলের হার নেইমারের ক্যারিয়ারে একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে। সান্তোসের ফরোয়ার্ড ম্যাচ শেষে মাঠে কেঁদেছেন, তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি চারটি বিশ্বকাপ খেলেও কোনো শিরোপা জিততে পারেননি। এর আগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা।
৩৪ বছর বয়সি নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে তার সেরা সাফল্য ছিল ব্রাজিলের মাটিতে হওয়া আসরে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে থিয়াগো সিলভা খেলেছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে।
তবে নেইমার এবং পেলে হলেন একমাত্র ব্রাজিলিয়ান, যারা ভিন্ন চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। পেলে, নিল্তন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দজালমা সান্তোস এবং রোনালদো নাজারিও চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ পর্তুগা...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গোলকিপিংয়ে নৈপূণ্য দেখানো ভোজিনিয়াকে নিয়ে টান...
স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। আর এ নিয়ে চারবার বিশ্...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে র...
নিউজ ডেস্কঃ বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে কেপ ভার্দেক...

মন্তব্য (০)