• খেলাধুলা

ভোজিনিয়াকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গোলকিপিংয়ে নৈপূণ্য দেখানো ভোজিনিয়াকে নিয়ে টানাটানি পড়ে গেছে। কেপ ভার্দের কিংবদন্তি এ গোলরক্ষককে নিজেদের দলে ভেড়াতে সরাসরি যোগাযোগ করছে ব্রাজিলের দুইটি ক্লাব।

ফুটবলে বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন। তাকে টানতে চাওয়া ক্লাব দুটি হচ্ছে—ব্রাজিলের আভাই ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে।

রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা অভিজ্ঞ এই গোলরক্ষকের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে দুই ক্লাবই। ফলে নতুন মৌসুমে ভোজিনিয়ার গন্তব্য হতে পারে ব্রাজিলের ফুটবল।

৪০ বছর বয়সী এই গোলকিপার দীর্ঘদিন ধরে কেপ ভার্দের নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে খেলেছেন। সম্প্রতি পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন তিনি ফ্রি এজেন্ট।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আভাই নাকি আতলেতিকো গোইয়ানিয়েন্সে নাকি অন্য কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে কেপ ভার্দের এই কিংবদন্তি গোলরক্ষককে।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo