ফাইল ছবি
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম চার দিনে দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) দাঁড়ায় ৪ হাজার ৩০৪ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার বা ১ হাজার কোটিরও বেশি টাকা।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ৩৬ কোটি ডলার।
এর আগে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
তার আগের মাস অর্থাৎ মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগের মাস এপ্রিলে কম এসেছে। সে মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
দেশের ইতিহাসে কোনো একক মাস হিসেবে গত মার্চে রেকর্ড গড়েছিল রেমিট্যান্স প্রবাহ। সেই মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল, যা এযাবৎকালের সর্বোচ্চ।
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও ৫ লা...
নিউজ ডেস্কঃ দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তা...
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই জ্বা...
নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক...
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিইআরসির এক বিজ্ঞপ...

মন্তব্য (০)