ছবিঃ সংগৃহীত
বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৮০ জন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ভোট শেষে শুক্রবার সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
ফলাফল ঘোষণার পর শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হ...
বিনোদন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মা...
বিনোদন ডেস্ক : 'আলফা' সিনেমা দিয়ে আবার অ্যাকশন অবতারে ফিরেছেন ব...
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় স্বামী সুরজ নাম্বিয়ার ...
বিনোদন ডেস্ক : গত মার্চে অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভাঙার খবর প্রকাশ...

মন্তব্য (০)