ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে। আগামী ২৮ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের মত দিনাজপুরেও এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করবে জেলা স্বাস্থ্য বিভাগ।
এব্যাপারে আজ বৃহস্পতিবার বিকালে আড়াইশ শয্যাবিশিষ্ট দিনাজপুরের জেনারেল হাসপাতালের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের অবহিতকরন সভায় বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রাসুল রাখি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূর এ আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ এ.টি.এম নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, ডাঃ হোসেন মো. নাহিদসহ সংশ্লিষ্টরা।
তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ১৫টি স্থায়ী কেন্দ্র এবং ২৫৮৯টি অস্থায়ী কেন্দ্রসহ ২হাজার ৬১৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবীসহ ৫ হাজার ৮৪৪ জন কর্মী কাজ করবে।
জেলায় ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুর মধ্যে ৬থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৭৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ১৪২ জন শিশুকে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের...
নিউজ ডেস্ক : দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত...
নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগী...
নিউজ ডেস্কঃ দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত...

মন্তব্য (০)