ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি ফিরেছে। দীর্ঘ ৪০ মাস পর দেশের গ্রস বা মোট রিজার্ভ আবারও ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ কোটি মার্কিন ডলারে। আজ (বুধবার, ২৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-সিক্স’ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৫ কোটি ডলারে। মূলত প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারার ওপর ভর করেই রিজার্ভে এই শক্ত অবস্থান তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরের চরম টানাপোড়েন ও ডলার-সংকট শেষে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির চলমান সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ডলারের বাজার স্থিতিশীল করতে এবং আমদানিকারকদের আস্থা ফেরাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিইআরসির এক বিজ্ঞপ...
নিউজ ডেস্কঃ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে আসা এবং যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্কঃ চার বছর পর আবারও ৩৭ বিলিয়ন ডলারের উঠেছে বাংলাদেশ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম বাড়লেও আন...

মন্তব্য (০)