• খেলাধুলা

মরক্কোকে রুখে দিয়ে আশার আলো দেখছেন ব্রাজিল ফুটবলার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন পারফর্ম্যান্সে সমালোচনার ঝড় বয়ে গেছে সেলেসাওদের ওপর। তবে ব্রাজিল ডিফেন্ডার দানিলো আশার আলো দেখছেন। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

আজ নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে ব্রাজিলের জালে শুরুতেই গোল জড়ায় মরক্কো। ব্রাহিম দিয়াজের দারুণ পাস থেকে গোলটা করেন ইসমাইল সাইবারি। এরপর ব্রাজিলও জবাব দেয় কিছুক্ষণ পরই। বক্সের বাম পাশ থেকে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে জয়সূচক গোলটা কোনো দলই করতে পারেনি। ফলে ১-১ ড্রতে ম্যাচ শেষ হয়।

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল ছিল নিজেদের ছায়া হয়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেলেসাওরা নিজেদের গুছিয়ে নেয়। ম্যাচ শেষ করে ড্র নিয়ে।

শেষ দিকের এই পারফরম্যান্স থেকে আশার আলো দেখছেন দানিলো। তিনি বলেন, ‘প্রথমার্ধ অনেক খারাপ ছিল, আমাদের এটা স্বীকার করতে হবে। অনেক নার্ভাসনেস এবং উদ্বেগ ছিল এবং আমরা নিজেদের ভুলে নিজেরাই হোঁচট খেয়েছি। প্রথমার্ধে আমরা ভাগ্যবান ছিলাম যে বেশি গোল হজম করিনি।’ 

তিনি আরও যোগ করেন, ‘খেলায় আমরা যখনই নতুন করে শুরু করার, আরও ভালো অবস্থানে আসার, বল দখল করার সুযোগ পেয়েছি, সেটা লুফে নিয়েছি। তখনই পরের ম্যাচের জন্য আমাদের আরও আশা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’

বেঞ্চ থেকে আসা খেলোয়াড়দের ভূমিকা নিয়েও কথা বলেন দানিলো। তিনি বলেন, ‘হ্যাঁ। আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা প্রথমে মাঠে নামে তাদের সম্মান করার সবচেয়ে ভালো উপায় হলো যখন দরকার তখন ঢুকতে প্রস্তুত থাকা, কাজটা করা এবং দলের মান উন্নত করতে সাহায্য করা। আমার মনে হয় আজ আমরা সেটাই করার চেষ্টা করেছি।’

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo