• লিড নিউজ
  • শিক্ষা

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জয়

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’ প্লাটিনাম অ্যাওয়ার্ড ও গোল্ড মেডেল জিতেছে।

‎ইনোভেশন ও্যাল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C) শীর্ষক এই প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাঈমুর রহমান ও মো. নাঈম হোসেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

‎দলের সুপারভাইজার হিসেবে ছিলেন মাহাদি হাসান সৌরভ। তার তত্ত্বাবধানে শিক্ষার্থীরা তাদের প্রকল্পকে আন্তর্জাতিক মানে উপস্থাপন করতে সক্ষম হন বলে জানা গেছে। প্রতিযোগিতার কঠিন প্রতিযোগিতামূলক পরিবেশে বাংলাদেশের এই অর্জনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

‎বিশ্বের ১৬টি দেশ থেকে ৪৫৮টি দল এবং ১ হাজার ৩০০-এর বেশি অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০টি প্লাটিনাম অ্যাওয়ার্ড, ৯৪টি গোল্ড মেডেল, ৮২টি সিলভার মেডেল এবং ৫৬টি ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়।

‎শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি খাতের সক্ষমতার একটি ইতিবাচক প্রতিফলন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অর্জন, যা ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনে আগ্রহ বাড়াবে।

‎‘টিম ফ্যান্টম ফোর্জ’-এর এই সাফল্য বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এমন অর্জন দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo