ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আসন্ন সভাপতি নির্বাচনকে সামনে রেখে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই প্রার্থী এনরিকে রিকেলমে বড় প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল হরমিগুয়েরোতে তিনি জানান, নির্বাচনে জয়ী হলে তার প্রধান লক্ষ্য থাকবে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে আনা। একই সঙ্গে স্পেন জাতীয় দল ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকেও রিয়াল মাদ্রিদে ভেড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
রিকেলমে বলেন, সভাপতি নির্বাচিত হলে হালান্ড ও রদ্রি তার ট্রান্সফার প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম হবে।
ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রাইকার হালান্ডকে নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবের আগ্রহ রয়েছে, ফলে তার ভবিষ্যৎ নিয়ে নিয়মিত আলোচনা চলছে।
অন্যদিকে গুঞ্জন রয়েছে, বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় নির্বাচিত হলে তিনি পর্তুগিজ কোচ জোসে মরিনিওকে আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব দিতে পারেন। এমনকি মরিনিও নাকি সম্ভাব্য স্কোয়াড নিয়েও কিছু পরিকল্পনা তৈরি করেছেন।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের আগে অপেক্ষা করতে হবে রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন ফলাফলের জন্য।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)