• লিড নিউজ
  • খেলাধুলা

‎সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে লাল-সবুজদের হয়ে স্কোর করেন ঋতুপর্ণা চাকমা ও সাগরিকা। এতে টানা তিনবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে বাংলাদেশকে। বুধবার (৩ জুন) ভারতের মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

‎ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২২তম মিনিটে গিতা রানার গোলে লিড পায় নেপাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঋতুপর্ণার গোলে সমতা নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

‎বিরতির পর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে লাল-সবুজরা। তবে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ছয় মিনিটে আসে নাটকীয়তা। ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ সমন্বয়ে গোল করেন সাগরিকা, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।

‎আগামী শুক্রবার ভারত-ভুটান ম্যাচের জয়ী দলের বিপক্ষে সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে টানা দুইবারের চ্যাম্পিয়নরা।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo