ফাইল ছবি
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জনকে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জন ও আক্রান্ত ৩৭ হাজার ৭৯৪ জন।
এ হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।
নিউজ ডেস্কঃ দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সক...
নিউজ ডেস্ক : সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্য...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শ...
নিউজ ডেস্কঃ মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত...

মন্তব্য (০)