ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। দলের এমন ব্যর্থতার জন্য ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক হারুন রশিদ।
পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলা হারুন রশিদ, ‘আপনি যখন কোনো সংস্করণে একজন অধিনায়ক নিয়োগ দেন, তখন নিশ্চয়ই অনেক চিন্তা-ভাবনা করেই তা করেন। তাহলে কীভাবে আপনি বারবার অধিনায়ক বদলান? এতে পাকিস্তান দল কীভাবে ধারাবাহিক ও স্থিতিশীল হবে?’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু ঠিক করার প্রয়োজন আছে। নইলে আমরা আরও পিছিয়ে পড়ব। কারণ আমরা তরুণ প্রতিভাদের সঠিকভাবে গড়ে তুলতে পারছি না, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় কোচিং ও অভিজ্ঞতাও তাদের দিতে পারছি না।’
বাংলাদেশে হোয়াইটওয়াশ হওয়ার জন্য ক্রিকেটারদের দুষছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, ‘আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।’
অধিনায়ক শান মাসুদের উপর ক্ষুব্ধ সরফরাজ। মাসুদের অধিনায়কত্বে অনেক সমস্যা খুঁজে পেয়েছেন তিনি। বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহমান ও লিটন দাস আউট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন। অথচ তারা আউট হলেও পাকিস্তানের অধিনায়ক রিভিউ না নেওয়ায় হতাশ হন কোচ।
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে প্রায় আড়াই বছর ধরে ব্রাজিলের ...
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...

মন্তব্য (০)