• খেলাধুলা

লিওঁকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বার্সেলোনা। সেই নারী চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেল কাতালান দলটি। গত রাতের ফাইনালে ফ্রান্সের লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে চতুর্থবারের মতো ইউরোপসেরা বনে গেছে বার্সেলোনার নারীরা। 

শনিবারের ফাইনালে দলের হয়ে দুটি করে গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড ইউয়া পাহোর এবং স্প্যানিশ ফরোয়ার্ড সালমা পারাউয়েলো।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ছিল। লিওঁর একটি গোল অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বার্সার নিজেদের অর্ধ থেকে বল কেড়ে সামনে এগিয়ে যান পাত্রি গুইখারো। তিনি ডানদিকে পাহোরকে পাস দেন, আর তার দুর্দান্ত ফিনিশে প্রথম গোল পায় বার্সা।

৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আরও সহজভাবে। লিওঁর রক্ষণ হঠাৎই যেন খেই হারায়। পাহোর বক্সে ফাঁকায় বল পেয়ে যান। এসমে ব্রাখতসের পাস থেকে কাছ থেকে জালে বল জড়িয়ে দেন ২৯ বছরের এই স্ট্রাইকার।

এই গোলের পরই লিওঁ পুরোপুরি মনোবল হারায়। ৯০ মিনিটে দূর থেকে দারুণ এক শটে তৃতীয় গোল করেন পারাউয়েলো। এরপর মাত্র তিন মিনিট পর পাল্টা আক্রমণে চতুর্থ গোলটিও তারই পায়ে।

এই জয়ে বার্সা তাদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জিতল। শেষ ৬ বছরে এটি তাদের চতুর্থ শিরোপা। মাঝে দুবার ফাইনালে হেরেছিল দলটি।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo