ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বাংলা নাটকের নিয়মিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকের পাশাপাশি ওটিটিতেও অভিনয় করে কুড়িয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ নিয়ে বরাবরই ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাকে। এদিকে কদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে নিজের ফুটবলপ্রীতি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফুটবল খেলায় নিজের পছন্দের দল সম্পর্কে বলতে গিয়ে হিমি জানান, তার পছন্দের দল ব্রাজিল।
অভিনেত্রী বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’
ছোটবেলায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা কাকার প্রতি মুগ্ধ ছিলেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’
উল্লেখ্য, নাটকের পর্দায় নিলয় আলমগীরের সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমির জুটি বেশ জনপ্রিয়। একসঙ্গে দুজনকে অনেক নাটকে অভিনয়ে দেখা গেছে। আসন্ন ঈদুল আজহায় এই অভিনেত্রীর ৩০টির মতো নাটক প্রচারিত হবে বলে জানা গেছে। এই নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ক্যারি...
বিনোদন ডেস্ক : একসময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে ...
নিউজ ডেস্কঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা জো...
বিনোদন ডেস্ক : লিভারজনিত জটিলতায় গত মাসে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস...

মন্তব্য (০)