• লিড নিউজ
  • অর্থনীতি

১৯ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ৪৭৮ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৪৭৮ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

বুধবার (২০ মে) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯০২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৮ শতাংশ। 

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে তিন হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৬৩৩ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৫০ শতাংশ।

মন্তব্য (০)





image

ঈদ ঘিরে প্রবাসী আয়ে সুখবর, ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার

নিউজ ডেস্কঃ কোরবানির ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয় প্...

image

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করব্যবস্থা আরও সহজ হবে, কমবে অ...

নিউজ ডেস্কঃ আগামী জাতীয় বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি...

image

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থ...

নিউজ ডেস্ক : ভুয়া আর্থিক প্রতিবেদন ও প্রতারণার (ফলস রিপ্রেজে...

image

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

নিউজ ডেস্ক : পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর ...

image

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

নিউজ ডেস্ক : দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থা...

  • company_logo