ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হাম ও রোগটির উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে আট শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৪ এবং সন্দেহজনক হামে ৩৭৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৭ হাজার ৪১৬ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ১৭৬ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের...
নিউজ ডেস্ক : দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত...
নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগী...
নিউজ ডেস্কঃ দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত...

মন্তব্য (০)