• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬–এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত-যেটি আগে ঘটবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মন্তব্য (০)





image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শীট উধাও, আহ্বায়...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo