• খেলাধুলা

৪১৩ রান করেও স্বস্তিতে নেই টাইগাররা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান করেও স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় দিনের অর্ধেক সময় ব্যাট করে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে সুবিধানজক পজিশনে রয়েছে পাকিস্তান।

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাব ভালোভাবেই দিচ্ছে সফরকারী পাকিস্তান। ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করেন ইমাম-উল হক ও আজান আওয়াইস। ওপেনিং জুটিতে তাড়া করেন ১০৬ রান। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন ইমাম।

এরপর দ্বিতীয় উইকেটে আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আজান আওয়াইস। এই টেস্টে অভিষেক হয় তাদের। ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত দারুণ ব্যাট করছেন তারা।

ক্যারিয়ারের প্রথম টেস্টে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আজান আওয়াইস। তিনি দ্বিতীয় দিন শেষে ১৩৩ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। আরেক তরুণ আব্দুল্লাহ ফজল ৭৮ বলে ৬টি বাউন্ডিারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন শেষে ২৩৪ রানে পিছয়ে রয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় দিনে যেভাবে ব্যাট করেছে আগামীকাল রোববার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চাপে পড়ে যাবে স্বাগতিক বাংলাদেশ দল। 

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo