ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ভিসা জটিলতার কারণে পুরো স্কোয়াড একসঙ্গে যেতে পারেনি। দলের ৩২ সদস্যের মধ্যে ৯ জন এখনো বাংলাদেশেই রয়েছেন।
দলের ম্যানেজার জানিয়েছেন, দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা সহ কয়েকজন কোচিং স্টাফ ও কর্মকর্তা ভিসা না পাওয়ায় আজ যাত্রা করতে পারেননি। তিনি বলেন, বাফুফে বিষয়টি নিয়ে থাই দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। ভিসা মিললে বাকি সদস্যরা আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ দলের প্রধান কোচ এবং ফিটনেস কোচ বিদেশি পাসপোর্টধারী হওয়ায় তাদের ভিসার প্রয়োজন হয়নি। একইভাবে সুইডিশ পাসপোর্ট থাকায় ফুটবলার আনিকাকেও ভিসা জটিলতায় পড়তে হয়নি।
আগামী ২১ মে পর্যন্ত থাইল্যান্ডে অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। এরপর সাফ নারী টুর্নামেন্ট খেলতে দলটি ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে।
দুইবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই মেয়েদের জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে...
স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই...
স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডা...
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম...
নিউজ ডেস্ক : আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কো...

মন্তব্য (০)