• শিক্ষা

অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অবসর সুবিধার টাকা পেতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাব সচল রাখতে হবে। একইসঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ইমেইলে পাঠাতে বলা হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

‎নোটিশে বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

‎নোটিশে ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার ও জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী ও নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

‎ইমেইল: স্কুল ক্যাটাগরির জন্য: [email protected]. কলেজ, স্কুল এন্ড কলেজ ক্যাটাগরির জন্য: [email protected]. মাদরাসা ক্যাটাগরির জন্য: [email protected].

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo