ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৮৬ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে সারাদেশে হামের পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিকা কার্যকর হতে সময় লাগে প্রায় তিন সপ্তাহ। তবে চলমান ব্যবস্থাপনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।
তিনি জানান, শিশুদের পুষ্টিহীনতা ও ব্রেস্টফিডিং কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার ফলে নিউমোনিয়াসহ জটিলতায় বাড়ছে মৃত্যুঝুঁকি।
সরকারের দাবি, আগের সরকারের সময় টিকার ঘাটতি থাকলেও বিদেশি সহযোগিতায় তা কাটিয়ে ওঠা গেছে।
আগামী ৬ মে আরও বড় একটি টিকার চালান দেশে পৌঁছাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের চাপ কমলেই আবারও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের...
নিউজ ডেস্ক : দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত...
নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগী...
নিউজ ডেস্কঃ দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত...

মন্তব্য (০)