• খেলাধুলা

টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে থাইল্যান্ডের পর চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী দল।

প্রতিযোগিতায় থাইল্যান্ডকে (৫১-৩৪) হারিয়ে শুভসূচনা করার পর আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে (৫৯-২০) বড় ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদক জয়ও নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo