• তথ্য ও প্রযুক্তি

অ্যাপলের সিইও পদে আসছে নতুন মুখ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ ১৫ বছর সফলভাবে সিইও পদের দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন টিম কুক। তার উত্তরসূরি হিসেবে অ্যাপলের দীর্ঘদিনের হার্ডওয়্যার প্রধান ও বিশ্বস্ত মুখ জন টার্নাসকে নতুন সিইও হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অ্যাপলকে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করা ‘সাপ্লাই চেইন জিনিয়াস’ টিম কুক একদম বিদায় নিচ্ছেন না। ৬৪ বছর বয়সি কুক এখন থেকে কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অভিজ্ঞ নেতৃত্ব অ্যাপলের নীতিনির্ধারণী পর্যায়ে টার্নাসকে সহায়তা করবে। ২০১১ সালে স্টিভ জবস যখন কুকের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন, তখন তার বয়সও ছিল ৫০ বছর—যা বর্তমান নতুন সিইও টার্নাসেরও বর্তমান বয়স।

৫০ বছর বয়সি জন টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে যুক্ত। তিনি অ্যাপলের আইপ্যাড, এয়ারপডস এবং ম্যাক-এর মতো জনপ্রিয় পণ্যগুলোর আধুনিকায়নে প্রধান ভূমিকা পালন করেছেন। তাকে বলা হচ্ছে অ্যাপলের ‘ইনসাইডার গোল্ড’, যিনি কোম্পানির সংস্কৃতি এবং হার্ডওয়্যার প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। সম্প্রতি বাজারে আসা আইফোন এয়ার-এর রূপরেখা তৈরিতেও তার বড় অবদান ছিল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল প্রেমীদের জন্য এটি একটি বড় সুখবর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দৌড়ে অ্যাপলকে আরও শক্তিশালী করতে টার্নাস নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে। টার্নাসের হাত ধরে ফোল্ডিং আইফোন, এআর গ্লাস এবং নতুন এআই ডিভাইসের মতো উদ্ভাবনী পণ্য বাজারে আসার পথ প্রশস্ত হবে। বিশেষ করে গুগলের ‘জেমিনি’ এবং ওপেনএআই-এর সাথে পাল্লা দিয়ে ‘সিরি’-কে আরও বুদ্ধিমান করে তোলা হবে তার প্রধান লক্ষ্য।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo