ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে, তবে সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি জাতি গঠনে পুষ্টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে।’
এছাড়া, মায়ের বুকের দুধের কার্যকারিতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই দুধের বিকল্প নেই শিশুর শরীর গঠনে। মায়ের বুকের দুধের মাধ্যমে আমাদের শরীরে যে ভীত গড়ে ওঠে তা আমাদের অনেক বয়স পর্যন্ত কাজ করে। এই দুধের পুষ্টির প্রভাব কখনও যায় না।’
নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে...
নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়...
নিউজ ডেস্কঃ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর...

মন্তব্য (০)