• শিক্ষা

‎কালীগঞ্জে মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের কালীগঞ্জে মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ মেধাবী শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার চাপারহাট উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

‎মরহুম মাহবুব-উল-আলম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস আশরেফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুলের। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পেরে একটি বিশেষ বার্তা প্রেরণ করেন।

‎বার্তায় তিনি বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। মরহুম মাহবুব-উল-আলম এই অঞ্চলে স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠাসহ শিক্ষার প্রসারে আজীবন কাজ করেছেন। তার নামে গঠিত ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি শিক্ষার্থীদের নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান। তিনি তার বক্তব্যে বলেন, ‘মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশনের এই পদক্ষেপ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি সমাজের বিত্তবানদেরও এমন শিক্ষাবান্ধব কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবিদা খাতুন এবং দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন।

‎এ ছাড়াও উপস্থিত ছিলেন, চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রিন্সিপাল আনোয়ারা বেগম, শামসুদ্দিন-কমরউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ, চাপারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতেন্দ্রনাথ সিংহ, চাপারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo