• অর্থনীতি

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চলতি মাসের প্রথম ১৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ  হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৮৩৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

মন্তব্য (০)





image

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আহসান, ফের ম...

নিউজ ডেস্ক : বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচ...

image

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে...

image

রাজনৈতিক অনিশ্চয়তা জিডিপি প্রবৃদ্ধিকে দুর্বল করেছে: এডিবি

নিউজ ডেস্ক : রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের...

image

২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ডলার

নিউজ ডেস্ক : এপ্রিল মাসের প্রথম ২২ দিনে প্রবাসীদের পাঠানো অর...

image

‎দেশে জ্বালানি সংকট ঘিরে স্থগিত হচ্ছে পোশাক খাতের ক্রয়াদে...

নিজস্ব প্রতিবেদক: দেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায়...

  • company_logo