• অর্থনীতি

১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনার রেশ পড়েছে দেশের স্বর্ণের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়। সমন্বিত ওই দামেই আজ রোববার (১৯ এপ্রিল) দেশের বাজারে বিক্রি হবে স্বর্ণ।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

মন্তব্য (০)





image

যে কারণে ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল বাংলাদে...

নিউজ ডেস্ক : দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (...

image

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তর...

image

১১ দিনেই রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ডলার

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়...

image

চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ

নিউজ ডেস্ক : দেশে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ...

image

বাজারে সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার: বাণিজ...

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরক...

  • company_logo