ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পাঁচজনের মধ্যে হামে মৃত্যু হয়েছে তিনজনের, বাকি দুজনের শরীরে হামের উপসর্গ ছিল।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৭৪ জনের মৃত্যু হলো।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকালে ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ১১৫ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ১২৭ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ২১ হাজার ৪৬৭ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯২ জনের শরীরে।
দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ২৪৩ জন।
গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৫৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২০ জনের হাম শনাক্ত হয়েছে।
হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে তিন জনের মৃত্যু হয়েছে, তাদের দুজন বরিশাল বিভাগের এবং একজন ঢাকা বিভাগের। বরিশালের দুজন বরগুনা জেলার।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৬৫ জন।
হামের প্রকোপ বেড়ে যাওয়ায় হটস্পট নির্ধারণ করে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের ৬টি বিভাগে এ পর্যন্ত ১৩ লাখ ২৫ হাজার ১৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ বরিশাল ও ময়মনসিং সিটি করপোরেশনে ৩ লাখ ৯০ হাজার ২৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ ...

মন্তব্য (০)