• লাইফস্টাইল

তরমুজের আইসক্রিম রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তরমুজ একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। এতে প্রচুর পরিমাণে পানি থাকে, ভিটামিন এ সমৃদ্ধ ফল। গরমে প্রাণ জুড়াতে মিষ্টি ও রসালো স্বাদের তরমুজ দিয়ে সুস্বাদু আইসক্রিম তৈরি করা যায়। 

চলুন জেনে নেওয়া যাক, তরমুজের আইসক্রিম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তরমুজ- ২ কাপ

কনডেন্সড মিল্ক- ১/২ কাপ

হুইপিং ক্রিম- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

তরমুজ ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে রসটুকু ছেঁকে নিন। এবার হুইপিং ক্রিম ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইস্ক দিয়ে হুইপ করে নিন। এরপর তার সঙ্গে তরমুজের রস ও কনডেন্সড মিল্ক আলতো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি আইসক্রিম কন্টেইনারে ঢেলে বন্ধ করে ডিপ ফ্রিজে অন্তত ৬-৭ ঘণ্টা রেখে জমিয়ে নিন। হয়ে গেলে বের করে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা তরমুজের আইসক্রিম।

মন্তব্য (০)





image

ফ্যাটি লিভার থেকে বাঁচতে কী করবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক : যকৃত বা লিভার শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গগুলোর একটি। প্রতিদ...

image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিব...

image

কাঁঠাল বীজের যত পুষ্টিগুণ

নিউজ ডেস্ক : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে প্রোটিনের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গ...

image

গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র‌্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই ...

নিউজ ডেস্ক : গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেক...

image

নারীদের বিটরুট খাওয়া জরুরি, কারণ কী

নিউজ ডেস্ক : বিটরুটকে একটি অত্যন্ত পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত সুপারফুড ...

  • company_logo