• অর্থনীতি

দেশের রিজার্ভ আরও বাড়ল

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি রিজার্ভ ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

মন্তব্য (০)





image

‎সবজির বাজারে একের পর এক সেঞ্চুরি, ক্রেতাদের হাসফাঁস

নিউজ ডেস্কঃ তেল সংকটের কারণে অতিরিক্ত পরিবহন খরচ ও সরবরাহ কম...

image

রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজ ডেস্ক : প্রবাসী আয়ের ধারাবাহিক শক্তিশালী প্রবাহে দেশের ...

image

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু চমক রাখ...

image

পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে নীতি সহায়...

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা...

image

মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন মনির হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক : জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন...

  • company_logo