• তথ্য ও প্রযুক্তি

চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে চ্যাট না খুলেই জানা যাবে কে কে অনলাইনে আছে। 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কারও অনলাইন স্ট্যাটাস দেখতে হলে আলাদা করে সেই ব্যক্তির চ্যাটে ঢুকতে হয়। গ্রুপ চ্যাটে আবার সবুজ ডট দিয়ে অনলাইন থাকা বোঝানো হয়। তবে নতুন এই ফিচার চালু হলে সরাসরি একটি তালিকার মাধ্যমেই অনলাইনে থাকা মানুষদের দেখা যাবে।

ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েডের নতুন বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ফেসবুক মেসেঞ্জারের একটিভ ট্যাবের মতো কাজ করবে, তবে আরও সহজ ও ব্যবহারবান্ধবভাবে সাজানো হবে।

যেহেতু ফিচারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কবে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়। তবে এটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই এক নজরে জানতে পারবেন, তাদের কোন বন্ধুরা অনলাইনে আছেন।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo