• বিনোদন

নতুন রূপে নববর্ষের শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : নতুন বছর বরণ করে নেওয়ার আমেজে মেতে উঠেছে গোটা দেশ। নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের শোবিজ তারকারাও নববর্ষের আনন্দে শামিল হয়েছেন, যা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে তাকালেই বোঝা যায়। 

বিশেষ এ দিনে আলাদা করে নজর কেড়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এ আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুকে জাঁকজমকপূর্ণ বাঙালিয়ানা সাজে বেশকিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।

সেখানে তাকে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে দেখা যায়। সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ ফুটিয়ে তোলেন অপু। শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি তাকে এনে দিয়েছে দেশীয় লুক।

এছাড়া গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে রাজকীয় আভা যোগ করেছে। ছবির ক্যাপশনে এই চিত্রনায়িকা তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

শেয়ার করা ছবিগুলোতে অপু বিশ্বাসকে সোফায় বসে মৃদু হাসিতে পোজ দিতে দেখা গেছে।

এদিকে জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘সিক্রেট’। 

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo