• বিনোদন

আশা ভোসলের প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কিংবদন্তি আশা ভোসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

লতা মঙ্গেশকরের পর তার বোন আশার এই চলে যাওয়া যেন ভারতীয় সংগীত ইতিহাসের একটি স্বর্ণযুগের সমাপ্তি ঘটল। সংগীত জগতের এক নক্ষত্রের পতন হলো। সুরের মায়া কাটিয়ে চিরনিদ্রায় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে প্রয়াণের খবরে স্তব্ধ গোটা দেশ। 

লতা মঙ্গেশকরের পর তার বোন আশার এই চলে যাওয়ায় শোক সংবাদে ভেঙে পড়েছেন বাংলা তথা ভারতের প্রবীণ সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। আশা ভোসলের প্রয়াণে নিজের শোকবার্তা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এ গায়িকা।   

হৈমন্তী শুক্লা বলেন, ভাবতেই পারছি না আশাদি আর নেই। এই তো সেদিন বিদেশ থেকে অনুষ্ঠান করে এলেন। জানি বয়সটা বড় ফ্যাক্টর। লতাদির চলে যাওয়ার পর আশাদি-ই ছিলেন আমাদের সবার মাথার ওপর একটা বড় ভরসা। আজ মনে হচ্ছে মাথা থেকে ছাতাটা সরে গেল।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে ২০টিরও বেশি ভাষায় কয়েক হাজার গান উপহার দিয়েছেন আশা ভোসলে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে দাদাসাহেব ফালকে এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। তার গাওয়া ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ বা বাংলা গান ‘আজ এই দিনটাকে’ আজও সমানভাবে জনপ্রিয়।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo