• বিনোদন

‎কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

‎শনিবার (১১ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

‎অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‎দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়। 

‎এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‌‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo