• বিনোদন

প্রেমিককে নিয়ে প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে জ্যাকুলিনের!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ সম্পর্কে জড়িয়ে মামলার বেড়াজালে আটকা পড়েন। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের চক্রের ‘শিকার’ দাবি করে সেই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। তবে দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। সম্প্রতি আদালতের সেই রায়ে সুকেশ চন্দ্রশেখরের জন্য স্বস্তি মিললেও এ অধ্যায় পানি কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। 

২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় অভিনেত্রীর প্রেমিক অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। ৭ এপ্রিল আদালতের পক্ষ থেকে জানানো হয়— বিচারপ্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি কাউকে আটকে রাখা হলে তার ব্যক্তিগত স্বাধীনতা এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। 

পাঁচ লাখ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার শর্তে সুকেশ চন্দ্রশেখরের জামিন মঞ্জুর করা হয়। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না সুকেশ চন্দ্রশেখরের। তার বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬ মামলায় জামিন পেলেও এখনো পাঁচ মামলার বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।

এদিকে তদন্তকারী সংস্থাগুলোর মতে, সুকেশের এ প্রতারণা চক্রের জাল ছিল সুদূরপ্রসারী। বছরের পর বছর ধরে তদন্ত চললেও তার অপরাধের পরিধি নিয়ে এখনো নতুন নতুন তথ্য উঠে আসছে। 

অন্যদিকে অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় জেলে থাকলেও তার প্রেমে ভাটা পড়েনি। জেল থেকেই প্রেয়সী জ্যাকুলিন ফার্নান্দেজের জন্য প্রেমের বার্তা পাঠান সুকেশ চন্দ্রশেখর। এর পাশাপাশি তিনি দামি উপহারও পাঠান। অবশেষে সেই আলোচিত প্রেমিকের মনের বাসনা পূরণ হতে চলেছে। আর মাত্র পাঁচটি মামলায় জামিন পেলেই মুক্তি মিলবে সুকেশ চন্দ্রশেখরের।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo