• তথ্য ও প্রযুক্তি

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল কাজ—সব ক্ষেত্রেই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কোটি মানুষ। তবে অনেক ব্যবহারকারী প্রোফাইল ছবি বা ডিসপ্লে পিকচার (ডিপি) না রাখায় নতুন মেসেজ এলে প্রেরককে শনাক্ত করতে কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হয়।

এই সমস্যা সমাধানে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটা প্ল্যাটফর্ম। ফিচারটি চালু হলে কোনো ব্যবহারকারীর ডিপি না থাকলেও তার একটি ছবি দেখা যেতে পারে।

যেভাবে কাজ করবে ফিচারটি

নতুন ব্যবস্থায়, কেউ যদি তার প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে ফোনের কন্টাক্ট লিস্টে সংরক্ষিত ছবিটি স্বয়ংক্রিয়ভাবে দেখাতে পারে অ্যাপটি। অনেক সময় স্মার্টফোনের কন্টাক্ট নম্বরগুলো ই-মেইল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে। বিশেষ করে জিমেইল-এর মাধ্যমে সংরক্ষিত কন্টাক্টে থাকা প্রোফাইল ছবিকেই বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

গোপনীয়তা নিয়ে আশ্বাস

ফিচারটি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা সংক্রান্ত প্রশ্ন উঠলেও সংস্থার দাবি, নিরাপত্তা বিবেচনায় রেখেই এটি তৈরি করা হচ্ছে। ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস বা ডাটা চুরির ঝুঁকি থাকবে না বলেই জানানো হয়েছে।

কবে মিলবে এই সুবিধা

বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সীমিত সংখ্যক ব্যবহারকারীর ওপর এটি পরীক্ষা চালানো হচ্ছে। সব ঠিক থাকলে ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—কেউ যদি আপনাকে ব্লক করে রাখেন, তাহলে এই ফিচার কাজ করবে না। সেক্ষেত্রে আগের মতোই তার কোনো প্রোফাইল তথ্য দেখা যাবে না।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo