• প্রশাসন

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ কর্মকর্তাকে বদলি

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়।

‎অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।

‎এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

‎সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।

‎একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।

‎পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

image

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর...

নিউজ ডেস্কঃ জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ...

image

‎পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্...

image

পুলিশ সপ্তাহ ২০২৬ এ স্থগিত ‘পুলিশ পদক’ বিতরণের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...

image

২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয়

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...

  • company_logo