ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু মারা যায়। নতুন করে ভর্তি হয় ২৫ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামের প্রকোপ।
দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রোববার ৩০টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টিকা দেয়া হবে। সিটি করপোরেশনের মজুত দিয়ে ৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া সম্ভব বলে জানান তিনি।
অন্যদিকে, কুষ্টিয়ায় আজও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মারা গেছে ৪ জন। ৩শ' বেশি শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি বলে জানায় সিভিল সার্জন অফিস।
এছাড়া বগুড়া ও টাঙ্গাইলসহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়।
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ন...
পঞ্চগড় প্রতিনিধি: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান...
নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘ...
নিউজ ডেস্কঃ মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকা...

মন্তব্য (০)