• লিড নিউজ
  • অর্থনীতি

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্রেতা সমাগম বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির চাহিদা বেড়েছে। আর বাড়তি চাহিদার কারণে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। শ'য়ের উপর বিক্রি হচ্ছে করলা, ঝিঙা, চিচিঙ্গা। এদিকে সরবরাহ সংকটের অজুহাতে সোনালি আর দেশি মুরগির দরও চড়া। তবে, কিছুটা নাগালে ব্রয়লারের দাম।

‎শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এ তথ্য।

‎মূলত, রোজার ঈদের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছিল সবজির বাজার। তবে তা আর সপ্তাহখানেকের বেশি টেকেনি না। ফের চড়তে শুরু করেছে দাম। প্রায় সবরকম সবজিতেই কেজিপ্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

‎ক'দিন আগেও বেগুন, শিম, পটল মিলছিল ৬০ টাকাতেই। এখন তার দাম হাঁকা হচ্ছে ৮০ টাকা। ঢেঁড়স আর বরবটি ছুঁয়েছে সেঞ্চুরির ঘর। করলা, ঝিঙ্গা আর চিচিঙ্গা ১২০। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শেষে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীতে। তারই প্রভাব পড়েছে বাজারদরে।

‎এদিকে, সরবরাহ সংকটে একলাফে অনেকটা বেড়েছে সোনালি আর দেশি মুরগির দাম। সোনালি কিনতে গুণতে হচ্ছে ৪৪০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম চাওয়া হচ্ছে সাড়ে সাতশ থেকে ৮০০ টাকা। তবে, ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকাতে।

‎বিক্রেতারা বলছেন, জ্বালানি সংকটে মুরগির সরবরাহ কমেছে। অন্যদিকে ফিডের খরচ আর ব্যবসায় লোকসানে অনেক খামারি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারই প্রভাব পড়েছে উৎপাদনে।

‎ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সময়, বাজারদর বৃদ্ধি মানেই সীমিত আয়ের মানুষের ওপর চাপ। জ্বালানি সংকটের সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখার দাবি সকলের।

মন্তব্য (০)





image

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...

image

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...

image

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর

নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...

image

দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

  • company_logo