• বিনোদন

যে কারণে সিঙ্গেল স্ক্রীণে এখনও নেই ‘দম’

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রীণে মুক্তি পায়নি ছবিটি। ১ এপ্রিল রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে বিশেষ প্রদর্শনীতে এর কারণ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্মাতা রনি জানিয়েছেন, পাইরেসি রুখতে প্রথম ২-৩ সপ্তাহ সিনেমাটি কোনো সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে না। শুধুমাত্র সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সেই পাওয়া যাবে ‘দম’-এর টিকিট।

বিশেষ প্রদর্শনীতে মূল চরিত্রে রূপদানকারী আফরান নিশো বলেন, ‘আমি এই চরিত্রটার মধ্যে যাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি ঠিকঠাক কাজটা করতে। আশা করছি দর্শক পর্দায় অন্য এক নিশোকে দেখবে।’ অন্যদিকে পূজা চেরী আবেগঘন কণ্ঠে জানান, ‘দম আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ।’
‘দম’ বিনা কর্তনে ‘U’ (সবার জন্য উন্মুক্ত) গ্রেড পেয়েছে। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। মাল্টিপ্লেক্সে ছবিটি নিয়ে দর্শকের উপচে পড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। দর্শক উন্মাদনা তুঙ্গে থাকলেও নির্মাতা রেদওয়ান রনি সঙ্গত কারণেই এক্ষুণি সিঙ্গেল স্ক্রীণে ছবিটি ছাড়ছেন না।
বিশেষ প্রদর্শনীতে চঞ্চল চৌধুরীর উপস্থিতি বাড়তি চমক তৈরি করেছে। এছাড়াও চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের অনেকেই ছিলেন গতরাতের জমকালো এই আয়োজনে। যার মধ্যে উল্লেখযোগ্য নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রায়হান রাফি, কণ্ঠশিল্পী ইমরান, কণা, অভিনেত্রী তানজিকা আমিন, স্পর্শিয়া, বন্নি হাসান, উপস্থাপিকা মৌসুমী মৌ, কণ্ঠশিল্পী পারসা প্রমুখ।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo