• বিনোদন

ফেসবুকে পরীমনির কড়া বার্তা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়ের বাইরে নিজের ব্যক্তিগত জীবন ও সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব থাকতেও দেখা যায় তাকে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। অল্প কথায় দেওয়া ওই স্ট্যাটাসে নীতিবাক্য প্রচারকারীদের একহাত নেন পরীমনি।

সমালোচনা ও নীতিবোধ নিয়ে কড়া বার্তা দিয়ে এই চিত্রনায়িকা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’

তবে তার এই পোস্ট কার বা কাদের উদ্দেশ্যে সেটা স্পষ্ট করেননি তিনি। অবশ্য নেটিজেনদের ধারণা, পরীমণিকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই অভিনেত্রীর এই কড়া জবাব।

এদিকে সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ইমদাদুল ইসলাম নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘যে শোনার যোগ্য তাকে বলাই উচিত। করলে দোষ নাই বললে দোষ।’ মো. একরামুল হক নামের আরেকজনের মন্তব্য, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ পরীমনির উদ্দেশ্যে আজিজুল্লাহ মিফতাহর মন্তব্য, ‘আপু! এত হক কথা কেমনে বলেন?’

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo