• বিনোদন

সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনয়ের পাশাপাশি সুনামের সঙ্গে ভালোভাবেই সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে অভিনেত্রী তার শাশুড়িকে নিয়ে গণমাধ্যমে খুব একটা কথা না বললেও পুত্রবধূর কাজ সম্পর্কে অনেক কথাই বলেছেন তার শাশুড়ি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সাবিলার অভিনয়, হলে গিয়ে সিনেমা দেখা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাবিলার অভিনয়ের একজন নিয়মিত দর্শক তার শাশুড়ি। ঈদে সম্প্রচার করা তার কোনো কাজই তিনি মিস করেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ঈদের সময়গুলো আমি সব চ্যানেলে ওর সাক্ষাৎকার দেখি, ছবি দেখি, নাটক দেখি— কোনোটিই মিস করি না। ওর কোনো নাটক হলে আমি তাকে ডেকে বলি— ‘সাবিলা আসো, তোমার নাটক দেখছি’।

সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো বলে জানিয়েছেন তার শাশুড়ি। তিনি বলেন, আমি শুধু বলার জন্য বলছি না, সে সত্যিই অনেক ভালো। এবার তার সিনেমা বড়পর্দায় আমি প্রথম দেখলাম।

অভিনয়ের প্রশংসা করে সাবিলার শাশুড়ি বলেন, যে কোনো জিনিসের সঙ্গেই সে অ্যাডজাস্ট করতে পারে। সেটি বাইরেও হতে পারে, আবার আমার বাসাতেও। হ্যাঁ, যে কোনো জায়গায় সে মিলেমিশে চলতে পারে এবং বাস্তব লাইফেও একই রকম— খুব সুন্দর ব্যালেন্স করতে পারে বলে জানিয়েছেন তিনি।

সাবিলার শাশুড়ি বলেন, শাশুড়িকে খাওয়াতে হবে— এমন কোনো কথা আছে? না, আমি এগুলো পছন্দ করি না, আর আমি তাকে বলিও না। সে আমার মেয়ের মতোই। তিনি বলেন, বউ রান্না করে খাওয়াবে— এটি আমি কখনো আশা করি না। আমি তো নিজেও একজন চাকরিজীবী।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo