ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম লেগে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করলেও ২-১ গোলে হার দেখেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে গোল করেন সং উই ইয়াং ও ইখসান ফান্দি। পরে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ করেন রাকিব হোসেন।
গ্রুপ ‘সি’ থেকে ইতোমধ্যেই পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
তবে এশিয়ান কাপ বাছাইয়ের এবারের যাত্রায় অ্যাওয়ে ম্যাচে না হারার বিষয়টি আশা দেখাচ্ছে বাংলাদেশ শিবিরকে।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)