• বিনোদন

প্রিয়াংকাকে উপেক্ষা হলিউড তারকাদের, দাবি নেটিজেনদের

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। ইতালির মিলানে সেই অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শুরু হয়েছে। 

অনুষ্ঠানপরবর্তী সময়ে এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন হলিউড অভিনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। 

সেই অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রিয়াংকা চোপড়া অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তার সতীর্থরা তাকে পাত্তা দিচ্ছেন না। এমন দৃশ্যই দেখা গেছে। এরপরই সামাজিক মাধ্যমের নেটিজেনরা দাবি তোলেন, গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াংকাকে এড়িয়ে গেছেন।

এমন বিতর্কের একপর্যায়ে এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াংকার সমর্থনে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছেন।

অন্যদিকে নেটিজেনদের দাবি— হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এ দেশি গার্ল। তবে এ নেতিবাচক প্রচারের বিপরীতে প্রিয়াংকা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। তিনি নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের সেই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন।

একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াংকা চোপড়ার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য (০)





image

ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট, তবে কি অভিনয় ছাড়ছেন রামশ...

বিনোদন ডেস্ক : বিয়ের পর পাকিস্তানি অভিনেত্রী রামশা খান শোবিজ ছাড়ছেন&mdas...

image

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার&...

image

অপু ছেড়ে দিলেও লুফে নেন বুবলী!

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল ফিতরের অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার...

image

সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন: ওমর সানী

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারের পহেলা বৈশাখ উদযাপনেও দেশজু...

image

ক্যারিয়ারে কাজের সংখ্যা কম থাকার কারণ জানালেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্...

  • company_logo