• লিড নিউজ
  • শিক্ষা

লম্বা ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রায় দেড়মাস পর আজ (রোববার, ২৯ মার্চ) খুলেছে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর বিদ্যালয়গুলোতে দেখা গেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‎গত বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। এ বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ কার্যক্রম সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।

‎পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশনাও দেয়া হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষরা।

‎এছাড়া প্রতি সপ্তাহে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

‎উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। তবে ছুটি শেষে নিয়মিত ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং এ দিনগুলোতেও পাঠদান চলবে।

‎সে অনুযায়ী, আগামী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হবে।

মন্তব্য (০)





image

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়ের সংস্কার প্রয়োজন’

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর...

image

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জিএসটি (সাধা...

image

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-...

image

‎প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি...

image

প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা

নিউজ ডেস্কঃ আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক...

  • company_logo