ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে।
দলের বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’
তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’
রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়। আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’
এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

মন্তব্য (০)