• অর্থনীতি

এবার ‘কম মূল্যে’ আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে ‘কম মূল্যে’ আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার।

বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঈদুল ফিতরের আগে সবশেষ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়ও তিন কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। ওই দুই কার্গো দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে এবং একটি যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনার সিদ্ধান্ত হয়। এবার আরও যে দুই কার্গো কেনা হচ্ছে, সেগুলো যুক্তরাজ্যের কোম্পানি থেকে আমদানি করা হচ্ছে।

বৈঠক শেষে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কম মূল্যে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনা হচ্ছে।’

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত সভায় অনুমোদিত যুক্তরাজ্যের এক কার্গো এলএনজি কেনায় যে পরিমাণ খরচ হয়েছিল, তার তুলনায় এবার প্রায় ৭৪ কোটি টাকার মতো কম ব্যয় হচ্ছে। কোরিয়ার কোম্পানি থেকে কেনার হিসাবের সঙ্গে তুলনা করলেও এটি প্রায় ৪০ কোটি টাকার মতো কম। যুক্তরাজ্যের কোম্পানি থেকে এক কার্গো এলএনজি ক্রয়ে ব্যয় ধরা হয়েছিল ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা। আর কোরিয়ার কোম্পানি থেকে ক্রয়ে এই ব্যয় ছিল ৮৭৩ কোটি ৩৫ লাখ টাকা।

এবার যুক্তরাজ্যের কোম্পানি থেকে প্রতি কার্গো এলএনজি ক্রয় করা হচ্ছে ৮৩৩ কোটি ৩৯ লাখ টাকায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo