ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের দিন। পরিবারের সবাই যখন ঈদ-আনন্দ শেষে বিশ্রামে, ঠিক তখনই রাত ৩টার দিকে হঠাৎ প্রসবব্যথা ওঠে গৃহবধূ বিথী আক্তারের। প্রসবের জন্য বিথীকে কোথায় ভর্তি করাবেন, তা নিয়ে দ্বিধায় পড়ে যান পরিবারের সদস্যরা।
একপর্যায়ে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি মেয়েসন্তানের জন্ম দেন বিথী।
বিথী আক্তার মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের সফি হাওলাদারের কান্দি গ্রামের মো. মিলন মুন্সীর স্ত্রী। ঈদের ছুটিতেও প্রসব সেবা পেয়ে খুশি বিথীর পরিবার।
বিথীর স্বামী মিলন মুন্সী বলেন, ঈদের দিন তাও আবার রাত ৩টা!চিকিৎসক-নার্স পাব কি না, যথাযথ সেবা পাওয়া যাবে কি না, সংশয়ে ছিলাম। কিন্তু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে আমি অভিভূত। তাৎক্ষণিক প্রয়োজনীয় সব সেবা পেয়েছি। আলহামদুলিল্লাহ মা-মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন।
কাদিরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা ফাতেমা সুলতানা সাথী জানান, ছুটির দিনেও সেবা দিতে পেরে তিনি আনন্দিত।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোলজার হোসেন বলেন, ছুটির দিন হোক বা মধ্যরাত—একজন মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করতে পারাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। মা ও নবজাতকের হাসিই আমাদের সব ক্লান্তি দূর করে দেয়।
এ বিষয়ে মাদারীপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মতিউর রহমান বলেন, ঈদের ছুটিতে কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের সেবা কেন্দ্রগুলোতে কর্মীরা অবস্থান করে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও সবার আন্তরিক প্রচেষ্টায় এমন সেবা দেওয়া সম্ভব হয়েছে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ ...

মন্তব্য (১)
মোঃআঃকাইয়ূম পঃপঃপরিদর্শক বহেরাতলা উত্তর ইউনিয়ন.শিবচর. মাদারীপুর।
আমি অত্যন্ত আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমার FWV আপাকে। এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিয়োগ বিধির জন্য সূ নযর কামনা করছি।