ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষদগার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, 'কথা বললে কেউ গুম হবে না, সেই নিশ্চয়তা বর্তমান সমাজে আছে।'
ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'ফ্যাসিবাদ কায়েম নয়, বরং এর থেকে উত্তরণের ইতিহাস রয়েছে বিএনপির।'
তিনি বলেন, 'এক দিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'
এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তালন ও শ্রদ্ধা নিবেদনসহ বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ...
টাঙ্গাইল প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

মন্তব্য (০)