ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে শুক্রবার (২০ মার্চ) ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে বাকু থেকে রওনা দিয়েছেন। প্রত্যাবাসনকারীরা ইরান থেকে স্থল পথে সীমান্ত পার হয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার পথে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের সহায়তায় এই জরুরি প্রত্যাবাসন উদ্যোগটি সম্পন্ন করছে।
এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করায়, বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজানের সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ...
নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যব...
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্...
নিউজ ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির তথ্যচিত্র...

মন্তব্য (০)